আলিপুরদুয়ার, ১ জুলাই: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শালকুমারহাটের বাসিন্দা ইন্দ্রজিৎ বিশ্বাস। পরিবারের দাবি, গত ২৮ জুন রাশিয়ার পক্ষ থেকে তাঁদের কাছে ইন্দ্রজিতের মৃত্যুর খবর পৌঁছায়।
জানা গেছে, কর্মসূত্রে রাশিয়ায় যাওয়ার পর ইন্দ্রজিৎ রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেন। পরে তাঁকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। যুদ্ধ চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারকে জানানো হয়েছে।
এই মর্মান্তিক খবরে শোকের ছায়া নেমে এসেছে শালকুমারহাট এলাকায়। পরিবারের সদস্যরা সরকারের কাছে ইন্দ্রজিতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


0 মন্তব্যসমূহ