নেটওয়ার্কবিহীন এলাকার জন্য বিএসএনএল নিয়ে এলো স্যাটেলাইট ফোন! দাম ১.৩৪ লক্ষ টাকা!

নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকাতেও যাতে সহজে যোগাযোগ করা যায়, সেই লক্ষ্যেই BSNL ইনমারস্যাট প্রযুক্তির সাহায্যে একটি স্যাটেলাইট ফোন চালু করেছে। এই ফোনের মাধ্যমে মোবাইল টাওয়ারের কভারেজ না থাকলেও স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হবে।


জানা গিয়েছে, স্যাটেলাইট ফোনটির দাম রাখা হয়েছে ₹১,৩৪,১৬৬। মূলত প্রতিরক্ষা বাহিনী, সমুদ্র পরিবহণ, দুর্যোগ মোকাবিলা, খনি শিল্প এবং প্রত্যন্ত অঞ্চলে কাজ করা সংস্থাগুলির প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ডিভাইসটি তৈরি করা হয়েছে।

তবে ভারতে স্যাটেলাইট ফোনের ব্যবহার ও ক্রয় সরকারি নিয়মের আওতাভুক্ত। তাই এই ফোন কিনতে বা ব্যবহার করতে হলে কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক দুর্যোগ, পাহাড়ি অঞ্চল, সমুদ্রযাত্রা বা নেটওয়ার্কবিহীন এলাকায় জরুরি যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ